শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি : | ০৩:৫৩ পিএম, ২০২১-০৬-১০
নিষিদ্ধ কারেন্ট জালের অবাধ ব্যবহারে কাপ্তাই হ্রদে বিভিন্ন প্রজাতির মাছ দিনে দিনে কমে আসছে। একশ্রেণীর অসাধু ব্যবসায়ির মাধ্যমে এসব বিক্রয় নিষিদ্ধ কারেন্ট জাল সংগ্রহ করছে স্থানীয় জেলেরা। মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর এই জাল দিয়ে ইতিমধ্যেই বন্ধকালীন সময়ে ব্যাপকহারে মাছ ধরছে একটি চক্র।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানে শহরের রিজার্ভ বাজারের একটি ভবন থেকে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় গোডাউনের দায়িত্বে থাকা এক কর্মচারিকে আটক করার কথা নিশ্চিত করেছেন নৌ-পুলিশ রাঙামাটি অঞ্চলের দায়িত্বে থাকা সিনিয়র সহকারি পুলিশ সুপার ইউছুপ সিদ্দিকী। অভিযানের খবর পেয়ে স্থানীয় একাধিক জালের দোকান তাৎক্ষনিকভাবে বন্ধ করে দোকানীরা সটকে পড়লেও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে সাথে নিয়ে কয়েকটি গুদামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নৌ-পুলিশের চট্টগ্রাম অঞ্চলের এডিশনাল এসপি কীর্তিমান চাকমা, রাঙামাটি অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইউছুপ সিদ্দিকী, ইন্সপেক্টর রাসেল চৌধুরীসহ একাধিক পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ উক্ত অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানের নেতৃত্বে থাকা নৌ-পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোঃ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, কাপ্তাই হ্রদে চলমান বন্ধকালিন সময়ে একশ্রেণীর অসাধু চক্র ক্ষতিকর জালদিয়ে মাছ ধরছে এবং শহরের বাজারগুলোতে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করছে এমন সুনির্দিষ্ট্য অভিযোগের ভিত্তিতে সকাল থেকে কাপ্তাই লেকে আমরা অভিযান পরিচালনা করেছি ।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited